শাপলার ভিড়ে সুমাইয়া শিমু

সত্তর ও আশির দশকের টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘদিন ধরে অভিনয় ও বিজ্ঞাপনের ব্যস্ততা থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যে নিজের উপস্থিতি জানান দেন তিনি। এবার লাল শাপলার সৌন্দর্যের মাঝে সাদা শাড়িতে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুমাইয়া শিমু। ছবিতে দেখা যায়, শাপলাভরা জলাশয়ের মাঝে নৌকায় বসে আছেন তিনি। পরনে সাদা শাড়ি, লাল পাড় ও নকশায় সাজানো। খোলা চুল আর মিষ্টি হাসিতে এক স্নিগ্ধরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। চারপাশে ফুটে থাকা লাল শাপলা আর নৌকায় বসে থাকা সুমাইয়ার এই উপস্থিতিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা প্রকৃতির সৌন্দর্য। ছবিগুলো প্রকাশের পর প্রশংসা দেখা যাচ্ছে মন্তব্যের ঘর। সে তালিকায় আছেন বিজরী বরকত উল্লাহ, মৌসুমী নাগ ও ফারজানা চুমকির মতো অভিনেত্রীরা। ফারজানা চুমকি লিখেছেন, ‘ফুলের মধ্যে আছে আরেকটা ফুল’। এক সময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে সংসার ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন সুমাইয়া শিমু। পর্দায় নিয়মিত না থাকলেও তাঁর ভক্তদের আগ্রহ যে এখনো কমেনি, নতুন ছবিগুলোতে পাওয়া প্রতিক্রিয়াই যেন তার প্রমাণ।