বিদেশে যাওয়ার চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সংবাদমাধ্যমকে তাঁর পাসপোর্ট নম্বর দেওয়া হয়েছে। একাধিক মামলার আসামি এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।





