অ্যাস্টন ভিলার সব স্মৃতি মুছলেন গার্নাচো

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল থেকে অ্যাস্টন ভিলা সংক্রান্ত সবকিছু সরিয়ে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবলার আলেহান্দ্রো গার্নাচো। একইসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ জয়ের মুহূর্তের ছবিটি নিজের প্রোফাইলে পিন করে রেখেছেন তিনি।

গার্নাচোর এমন কর্মকাণ্ড ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে অ্যাস্টন ভিলাসংশ্লিষ্ট সব পোস্ট বা তথ্য মুছে ফেলার বিষয়টি নজর কেড়েছে সমর্থকদের।

তবে কেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিলাসংক্রান্ত সবকিছু সরিয়ে দিয়েছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি এই ফুটবলার। অবশ্য ধারণা করা হচ্ছে, অ্যাস্টন ভিলায় পর্যাপ্ত গেমটাইম না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ জয়ের স্মৃতি নিজের প্রোফাইলে বিশেষভাবে তুলে ধরেছেন গার্নাচো। তার এই পদক্ষেপে পুরোনো ক্লাবের প্রতি আবেগ কিংবা বর্তমান পরিস্থিতি নিয়ে নানা আলোচনা তৈরি হলেও, এর পেছনের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।