চট্রগ্রামে ২৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

চট্রগ্রামে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- মোঃ শফিকুল্লাহ এবং ওবায়দুল হক। দিনের অপর একটি অভিযানে ৫ হাজার ইয়াবাসহ ফজলুল করিম নামে আরেক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।