প্রধানমন্ত্রীকে বিব্রত করতেই পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়: গওহর রিজভী

ঢাকা: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন।

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) গুলশানের এক বই প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিব্রত করতেই বারবার আমার পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন ১১ বছর ধরেই এমনটি শুনছি। ১৩ বছর ধরে আছি আমি। প্রায় প্রতি দু’বছর পর পর আমার পদত্যাগের গুঞ্জন রটে। এটা যারা ছড়ায় তারা হয় আমাকে সরিয়ে দিতে চায়, না হয় প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চায়।

‘তবে আমি আপনাদের নিশ্চিত করতে চাই, প্রধানমন্ত্রী এতে বিব্রত নন। আর আমি তো আছিই।’

প্রভাতনিউজ/এবিএস