লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে জামাই-শাশুড়ি নিহত

ঢাকা: কুমিল্লার লাকসামে বিআরটিসি পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসামের কালিয়াচোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহার মিয়া ( ৫০) ও তার শাশুড়ি। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা নোয়াখালীর দিকে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছেন। নিহতদের মরদেহ ফাঁড়িতে রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

প্রভাতনিউজ/এনজে