শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

ঢাকা: আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে ট্রেনে অর্ধেক যাত্রী বহন করা হবে। তবে ট্রেনের সংখ্যা কমবে না। এছাড়া ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার—দুই জায়গায় সমানভাবে বিক্রি করা হবে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, অর্ধেক আসন ফাঁকা গেলেও ভাড়া বাড়ানো হবে না। তিনি বলেন, ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেয়া হবে না।

রেলওয়ে সূত্রে জানা যায়, ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে অনলাইনে (অ্যাপ/অনলাইন)। আর বাকি ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

প্রভাতনিউজ/এবিএস