ঢাকা: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৩ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটটিতে নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩০ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দুজন।
তিনি আরও বলেন, হাসপাতালে পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে এক দিনে ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রভাতনিউজ/এনজে





