দেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব। বিভিন্ন কারণে কিছুদিন পরপর আলোচনায় আসেন তিনি। তাকে ঘিরে জন্ম হয় নতুন নতুন আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ তার। কাজ করেছেন গানের মডেল ও চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। যদিও চলচ্চিত্রটি এখনও আলোর মুখ দেখেনি।
তবে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই মাহবুব। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।
এদিকে অভিনয়ের কোনো খবর না থাকলেও হঠাৎ চমকে দিলেন নতুন খবরে। শুক্রবার (২৭ মে) বিয়ে করলেন তিনি। পাত্রের নাম আবু সালেহ মুসা। পেশায় তিনি একজন বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। বর্তমানে তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।





