স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি কর্পোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এ বিষয়ে অবগত করলে তিনি এ বিস্ময় প্রকাশ করেন। এমনকি স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানেন না বলে কর্মকর্তাদের জানান।





