রামিসার বড় বোনের অভিভাবকত্ব ও দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক অনন্য মানবিক ও দায়িত্বশীল দৃষ্টান্ত স্থাপন করে রামিসার বড় বোনের সম্পূর্ণ দায়িত্ব ও অভিভাবকত্ব গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

প্রধানমন্ত্রীর এই স্নেহের পরশ ও অভিভাবকত্ব গ্রহণের পর রামিসার পরিবার ও স্থানীয় লোকজনের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় সরকার প্রধানের এই মানবিক আচরণ এক উজ্জ্বল নজির হয়ে থাকবে।