আজ যে দরে বিক্রি হবে স্বর্ণ

আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
শনিবার থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দরে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা