ডেঙ্গু প্রতিরোধে নতুন সম্ভাবনার আশা

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত ওষুধ ও প্রযুক্তি বর্তমানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এই পরিস্থিতিতে দেশে প্রস্তুতকৃত মশার লার্ভা নিধনের নতুন কেমিক্যাল ডেঙ্গু প্রতিরোধে এক নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

তিনি জানান, মশক নিধনে দীর্ঘদিন ব্যবহৃত পুরোনো কেমিক্যালগুলোর কার্যকারিতা হ্রাস পাওয়ায় এ জাতীয় নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। দেশীয় উদ্যোক্তাদের এই নতুন ফর্মুলা মশা নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আনতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​মির্জা ফখরুল বলেন, “চলমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাই সিটি কর্পোরেশন ও সরকারের যৌথ উদ্যোগে এই নতুন কেমিক্যালটি দ্রুত পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা উচিত।” এটি সফল হলে মশক নিধনের পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

​সেমিনারে উপস্থিত সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এই উদ্ভাবনটি গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানান।