৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৬,১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে পিএসসি এ ফল প্রকাশ করে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট নির্দেশনা পরে পিএসসি প্রকাশ করবে।





