শান্তিপূর্ণ প্রতিবাদে লাঠিচার্জ নয়

সংবিধানে ভারতের নাগরিকদের শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলনের অধিকার নিশ্চিত করা রয়েছে, তাই শুধু প্রতিবাদ বা বিক্ষোভ হচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারবে না—এমন কড়া বার্তা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

প্রশ্নফাঁসের অভিযোগ এনে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টি ও সাধারণ শিক্ষার্থীদের সংসদ অভিমুখী মিছিলে টিয়ারগ্যাস ও লাঠিচার্জ চালায় পুলিশ। পরবর্তীতে এই পুলিশি আক্রমণের নিরপেক্ষ তদন্ত চেয়ে দেশটির সর্বোচ্চ আদালতে বেশ কিছু রিট আবেদন দায়ের করা হয়।

মামলার শুনানিকালে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ থাকে, ততক্ষণ আন্দোলনকারীদের ওপর জোরজবরদস্তি বা লাঠিচার্জ করা সম্পূর্ণ অসাংবিধানিক।

(তথ্যসূত্র: এনডিটিভি)