চা বিরতির আগে ২ উইকেট নেওয়ার শরীফুল শেষ সেশনে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠলেন। ফিফটির পথে থাকা স্টিভ স্মিথকে ফেরান এই পেসার। এরপর তার পেস তাণ্ডবের শিকার হন বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্স। ক্যারিয়ারের প্রথম ফাইফারের স্বাদ পান শরীফুল।
শরীফুলের বোলিং তোপে পড়ে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। ১৪৮ রানে অষ্টম উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। চা বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল অস্ট্রেলিয়া। শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে লিড নেয় তারা।
এরপরই শরীফুরের আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে ছন্দপতন। শুরুটা করেন স্মিথকে দিয়ে। শরীফুলের ডেলিভারি স্মিথের প্যাডে লাগলে আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তারকা ব্যাটার। ৪২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।





