ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের বাংলাদেশ প্যানোরামা বিভাগে নির্বাচিত হয়েছে মুনতাসির আকিব পরিচালিত সিনেমা চিরকুট। ২০২৭ সালের উৎসবে সিনেমাটির প্রদর্শনী হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বই দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়জীবন, পুরোনো দিনের স্মৃতি ও সম্পর্কের গল্প।
চিরকুট সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম ও শুমন পাটোয়ারী। সিনেমাটি মুক্তির তৃতীয় সপ্তাহে বর্তমানে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় সিনেমাটির সাফল্যে যোগ হয়েছে নতুন মাত্রা।





