ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘাটে। বুধবার(০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর দিকে এগোতে চাইলে প্রথমে পুলিশ বাধা দেয়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সকাল থেকে দুপুর পৌনে বারোটা পর্যন্ত পুলিশের সাথে থেমে থেমে সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিয়ে তাদেরকে আন্দোলন কর্মসূচি পালনে বাধাগ্রস্ত করেছে।
অপরদিকে পুলিশ বলছে গত দুদিন ধরে শ্রমিকদের বোঝানোর পরও তারা বিভিন্ন মানুষের উস্কানিতে বারবার রাস্তায় নেমে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। মানুষের ভোগান্তি লাগবে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা বাধা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার কারণে পুলিশ অনেকটা বাধ্য হয়ে তাদের উপর টিয়ারর্সেল ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়।
ইন্ডাস্ট্রি পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এ এলাকায় কয়েকটি ফ্যাক্টরিতে ৩৫-৪০ হাজার শ্রমিক কর্মরত ছিল। এই সময় একটি ফ্যাক্টরি শ্রমিরা অপর একটি ফেক্টরীর শ্রমিকদের সড়কে নামানোর জন্য চেষ্টা করে। তারা রাস্তায় না আসার কথা জানালে এক পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা করে। তখন পুলিশ বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শ্রমিকেরা কথা না শুনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওঠার চেষ্টা করেন। তাদের সড়কে ওঠা ঠেকাতে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





