খাগড়াছড়িতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ১০০ কিলোমিটার ‘আল্ট্রা ট্রেইল’ ম্যারাথন

পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ প্রকৃতি আর নৈসর্গিক সৌন্দর্যের মাঝে খাগড়াছড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ১০০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথন ‘অ্যালবাট্রস আল্ট্রেইল-২০২৬’। রান বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নারী-পুরুষ মিলিয়ে দেশি-বিদেশি ১৮৫ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় খাগড়াছড়ির মায়াবিনী লেক থেকে ১০০ কিলোমিটার দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টায় শুরু হয় ৫০ ও ৩৩ কিলোমিটার ক্যাটাগরির ম্যারাথন চলমান থাকে।

দুর্গম পাহাড়ি পথ ও প্রাকৃতিক পরিবেশ পেরিয়ে নির্ধারিত দূরত্ব অতিক্রমের চ্যালেঞ্জে অংশ নেন দৌড়বিদরা।

আয়োজকরা জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক যেকোনো প্রতিযোগিতায় নিজেদেরকে সক্ষম করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে এবং পার্বত্য অঞ্চলে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রসার ও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘অ্যালবাট্রস আল্ট্রেইল-২০২৬।