লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় বসতবাড়িতে মাদকের আস্তানা বানানো হয়েছিল। এসআরবি-৭, চট্টগ্রাম ফেনী ক্যাম্পের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি শেষমেষ আটক হয়েছে।
৩১ অক্টোবর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর আধারমামিক গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিলাচনা করে।
অভিযানকালে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদসংলগ্ন সিঁড়িঘরের মধ্য থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি আনোয়ার হোসেনকে উদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি।





