গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে স্বানীয় বিএনপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। আজ বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন, বিএনপি শ্রমিক ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।





