অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, শারীরিক অবস্থার খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ নেতারা

অসুস্থ বাংলাদেশের প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরসহ বিএনপি নেতারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) শামীম আহমেদ চৌধুরী।

এ সময় তারা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও একান্তে কিছু সময় কাটান।

সাক্ষাৎকালে উপস্থিত নেতারা মন্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।