কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে বৃদ্ধাসহ পাঁচ গবাদি পশু পুড়ে মারা গেছে

জাবেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় এক বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যুসহ ৫টি গবাদিপশু ও ২টি ঘর পুড়ে গেছে।

সোমবার (৮ মার্চ) গভীররাতে উপজেলার পশ্চিমছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের (৩৯) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে গোয়ালঘরে লাগানো কয়েল থেকে এ অগ্নিকান্ডের উৎপত্তি হয়। অগ্নিকান্ডে আব্দুল মজিদের মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া দুটি আধাপাকা বাড়ি ,পালিত ৪টি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় ।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ দশ হাজার টাকা , ২ বস্তা চাল ও শুকনো খাবার প্রদান করেন