প্রভাসের ঘরে স্বপ্নের গাড়ি

‘বাহুবলি’ সিনেমা খ‌্যাত অভিনেতা প্রভাস।  বেশ আগে এ অভিনেতা জানিয়েছিলেন, ল্যাম্বরগিনি স্পোর্টস কার তার দীর্ঘদিনের স্বপ্ন। অর্থনৈতিকভাবে সফল হওয়ার হওয়ার পর এ গাড়ি কিনবেন তিনি। অবশেষে স্বপ্ন পূরণ করলেন প্রভাস। সম্প্রতি প্রভাস তার বাবার জন্মদিন উপলক্ষে এ গাড়ি কিনেছেন। আর তার নতুন গাড়ির ছবি এখন অন্তর্জালে ভাইরাল।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাস ল্যাম্বরগিনি অ‌্যাভেন্টাডোর স্পোর্টস কার কিনেছেন। যার মূল্য ৬ কোটি রুপি। এদিকে প্রভাসের নতুন গাড়ির ভিডিও ও ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের গাড়িটি ড্রাইভ করে যাচ্ছেন প্রভাস। আর পাশের সিটে বসা প্রভাসের ভাই প্রবোধ।

বর্তমানে ‘আদিপুরুষ’ ও ‘সালার’ সিনেমার শুটিং করছেন প্রভাস। এরপর নাগ অশ্বিনের এই সিনেমার শুটিং শুরু করবেন তিনি। পুরো ভারতজুড়েই সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এজন্য বেশ কয়েকজন তারকা অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।