জনগণ এই সরকারকে স্যাংশন দিয়েছে বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

বিদেশিদের কাছে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে  বিদেশিরা বুঝে গেছে, আর কত স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে, জনগণ এই সরকারকে স্যাংশন দিয়েছে। জনগণের স্যাংশন অতিক্রম করা সম্ভব না।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন আন্দোলন না করলেও বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতে হবে ।