আ.লীগ ক্ষমতা থাকতে কী করেছে বিবেচনা করুন : প্রধানমন্ত্রী 

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কী করেছে, তা বিবেচনা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার (২১ ডিসেম্বর) সকালে ১০০ মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের শুনতে হয়, আওয়ামী লীগ সরকার দেশটাকে ধ্বংস করেছে! এর আগে ১০০ সেতু উদ্বোধন করলাম, এবার ১০০টি মহাসড়ক নির্মাণ বা উন্নয়নকাজ সম্পন্ন করলাম। এরপর যারা বলে আওয়ামী লীগ সরকারে এসে কিছুই নাকি করেনি, সেটা দেশের মানুষ বিশ্বাস করবে কি না, এটাই আমার প্রশ্ন?

তিনি বলেন, যারা বলে আওয়ামী লীগ কিছুই করেনি, ধ্বংস করেছে। তাদের উদ্দেশে প্রশ্ন— ১০০ সেতু একদিনে এবং ১০০ মহাসড়ক একদিনে উদ্বোধন অতীতে কেউ করতে পেরেছে? পারেনি। আওয়ামী লীগ পারে, এটাই প্রমাণিত সত্য।