তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকা যেন থমকে গেছে। ঢাকায় আজ যেন ঘুরছে না গাড়ির চাকা। থমকে আছে সব গাড়ি। গন্তব্যে পৌঁছতে জ্যামে বসে আছে হাজারো মানুষ। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খিলক্ষেত এলাকায় যানজটে আটকে থাকা গাড়ির সারি রাজধানীর নতুন বাজার এলাকা ছাড়িয়ে যায়। রাজধানীর ঢাকা-ময়মনসিংহ সড়কে বনানী থেকে আব্দুল্লাহপুরগামী লেনে তীব্র যানজট। এ ছাড়া ইসিবি চত্বর, মিরপুর রোড, ফার্মগেট, বার্ডা এলাকায় যানজটে আটকে পড়েছেন নগরবাসী। 

রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য মো. ইব্রাহিম বিশ্বাস জানান, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।