যুদ্ধে ইরানের গবেষণা ও প্রযুক্তি অবকাঠামোয় প্রায় ৩০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতিবিষয়ক প্রেসিডেন্টের ডেপুটি হোসেইন আফশিন।
শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে আমরা এমন কিছু উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করছিলাম, যেগুলোর কোনো সামরিক প্রয়োগ ছিল না। কিন্তু শত্রুপক্ষ ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত এই গবেষণা ও প্রযুক্তি অবকাঠামো আবারও শক্তিশালীভাবে গড়ে তোলা হবে।
আফশিন বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য। কারণ যে দেশ এই খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে তারাই সফল হবে।





