এমবাপ্পের জোড়া গোলে জমে উঠল লড়াই

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স। মায়ামি স্টেডিয়ামে একসময় ৪-০ গোলে পিছিয়ে থাকা দলটি কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে ব্যবধান কমিয়ে এনেছে ৪-৩-এ।

ম্যাচের ৬৭তম মিনিটে মাইকেল অলিসের দারুণ অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান এমবাপ্পে।

এর আগে ৪৮তম মিনিটেও অলিসের তৈরি করা আক্রমণ থেকে গোল করে ফ্রান্সের হয়ে ব্যবধান কমানোর সূচনা করেছিলেন এমবাপ্পে। এরপর ৫৪তম মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ম্যাচে পুরোপুরি ফিরে আসে দিদিয়ের দেশমের দল।

অন্যদিকে প্রথমার্ধে ডেকলান রাইস, এজরি কনসা এবং বুকায়ো সাকার জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ধারাবাহিক তিন গোল হজম করে এখন চাপে পড়েছে থ্রি লায়ন্সরা।