মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুর ভোগড়া বাইপাস ও ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ

ন্যূনতম মজুরির ত্রিশ হাজার টাকা দাবিতে গাজীপুর ভোগরা বাইপাস অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার জেরে ঢাকা- টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

বৈশাখীর গাজীপুর সংবাদদাতা জানিয়েছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড এলাকা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে বৈশাখীর আশুলিয়া সংবাদদাতা জানিয়েছেন নুন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।