পূর্ব ঘোষণা অনুযায়ী নিজের ৪৩তম জন্মদিনে সুখবর দিলেন সেরা নায়ক শাকিব খান। ঘোষণা করেছেন নতুন সিনেমার নাম। নিউ ইয়র্কে জন্মদিন আর সিনেমার মহরত করেছেন ঢালিউড ভাইজান।
শাকিবের নতুন সিনেমার নাম ‘রাজকুমার’। নির্মাণ করবেন হিমেল আশরাফ। এই সিনেমায় চমক হিসেবে আছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচয় করিয়ে দেয়া হয় নবাগত এই নায়িকাকে। সেই সঙ্গে উন্মোচন করা হয় সিনেমাটির প্রথম মোশন পোস্টার।

আরও জানা গেছে, কোর্টনি কফি একজন টেলিভিশন অভিনেত্রী। থিয়েটারের পাশাপাশি কিছু সিনেমাতেও অভিনয় করেছেন।
মহরতে শাকিব খান জানান, শুধু বাংলাদেশ নয়, রাজকুমার মুক্তি দেয়া হবে আমেরিকা, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। সেভাবে প্রস্তুতি নিয়েই তিনি মাঠে নেমেছেন।
সিনেমাটি প্রযোজনা করছে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ।
জানা যায় যে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। নিউ ইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে।
প্রভাতনিউজ/এনজে





