তুখেলকে বরখাস্ত করল চেলসি

এক মৌসুম আগেই চেলসিকে তাদে ইতিহাসের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছিলেন জার্মান কোচ থমাস তুখেল। তবে ২০২২/২৩ মৌসুমের শুরুটা ভালো করতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ডিনামো জাগরেভের কাছে ১-০ গোলে হেরেছে অল ব্লুজরা। আর এরপরেই তুখেলকে বরখাস্ত করল চেলসি।

বুধবার (৭ সেপ্টেম্বর) চেলসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেয়। ২০২১ সালের জানুয়ারিতে মৌসুমের মাঝপথে তখনকার প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে চাকরিচ্যুত করে চেলসির দায়িত্ব তুলে দেওয়া হয় তুখেলের কাঁধে। এরপর মাত্র ২১ মাস পরে চাকরিচ্যুত হলেন তুখেল নিজেই।