আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর নিজেদের প্রথম ম্যাচেই শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোল এবং উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি আরাউহোর ্র এক গোল ২০২৬ বিশ্বকাপের রানার্সআপদের হার নিশ্চিত করে।
ম্যাচের ৭৩ মিনিটে গোল করে আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে উরুগুয়ে। নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে এটি দলটির তৃতীয় জয়।
গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন বিদায়ী প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই তারকা।
মেসির অনুপস্থিতিতে শুক্রবারের প্রীতি ম্যাচে দীর্ঘ সময় ধরে দৃঢ়প্রতিজ্ঞ উরুগুয়ের রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে আর্জেন্টিনাকে।
প্রথমার্ধে আর্জেন্টিনার সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন নিকো পাজ। তবে তাঁর শট দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফেরেইরা।
বিরতির পরপরই এগিয়ে যায় উরুগুয়ে। বাম দিক থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণভাগে বিশৃঙ্খলা তৈরি করে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেডে বল ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু তাঁর হেড সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে জড়ায়।
এরপর ৫৩ মিনিটে কর্নার থেকে উরুগুয়ের দ্বিতীয় গোলের সুযোগ তৈরি করেন দে আরাসকায়েতা। তাঁর নেওয়া কর্নারটি আরাউহোর কাঁধে লেগে উঁচুতে উঠে জালে জড়ালে ব্যবধান দ্বিগুন হয়।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আলভারেজ এক গোল শোধ করেন। যোগ করা সময়ে আরও একটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে।





