বায়রার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) ভোট গ্রহণ চলছে। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বায়রার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে একটি প্যানেলবে নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি মো. নুর আলী ও সাবেক সভাপতি আবুল বাশার। তৃতীয় প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।