রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব এবং ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ‘রোবো ফেস্ট-২০২৬’ গত সোমবার জামালপুরে অনুষ্ঠিত হয়। ‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের জন্য রোবটিকস ও আধুনিক প্রযুক্তির নানা উদ্ভাবন তুলে ধরা হয়।





