কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সমন্বিত গোয়েন্দা দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কে.এস.এম. মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতেন তিনি। সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত।
এছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।





