যে অতীত চোখে জল এনে দিলো আমিশার

বলিউডে পা রাখার শুরুতেই ব্যাপক সাড়া ফেলেন আমিশা প্যাটেল। বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরু কথা ভেবে এবার চোখে জল চলে এলো এই বলিউড অভিনেত্রীর।

বছর কুড়ির আগে হারিয়ে যাওয়া সময় সামনে এসে দাঁড়ালে যে কারো ক্ষেত্রেই এমনটাই হওয়ার কথা। আমিশারও তেমনি হয়েছে।

কোথাও যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আমিশা। ঠিক এমন সময়ে একটি বেসরকারি বিমান সংস্থার কর্মীরা এসে ‘কহো না প্যায়ার হ্যায়’ গানের সঙ্গে নাচতে শুরু করে দেন।

আর এমন সারপ্রাইজ পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি আমিশা। একই সঙ্গে হাসি আর কান্নায় নিজের অনুভূতিকে সামাল দিয়ে উঠে চলে গেলেন সেই কর্মীদের কাছে। তাদের সঙ্গে নাচে যোগ দেন আমিশা। সদ্য ওই ভিডিওটি পাওয়া যায় বলিউডের এক পাপারাৎজির ইনস্টাগ্রাম পেজে।

আমিশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ হয়েছিল ঋত্বিক রোশানের সঙ্গে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে। পর পর কয়েকটি হিট ছবি উপহার দিলেও পরবর্তীতে সাফল্য ধরে রাখতে পারেননি তিনি।

এক সাক্ষাৎকারে আমিশা বলেছিলেন, স্টারকিড হলে হয় তো ঘুরে দাঁড়ানোর সুযোগ পেতেন।

তবে বলিউড মুখ তুলে তাকায়নি তার দিকে। তাই হয়তো এরকম ভালোবাসা পেয়ে চোখে জল চলে এলো তার!