ওয়ানডে সুপার লিগে শীর্ষ দুইয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ২০২৩ খেলতে হলে প্রত্যেকটা ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশ্বকাপ বাছাই পর্ব এড়াতে হলে আগামী ২০২৩ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ আট এ থাকতে হবে টাইগারদের।

সেই হিসেব মাথায় রেখে উইন্ডিজদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে ২০ পয়েন্ট পাওয়ার পর আজ তৃতীয় ম্যাচে আরও ১০ পয়েন্ট পেয়েছে টাইগাররা। তাতে ৩০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

এখন বাংলাদেশের উপরে রয়েছে ৪০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে তিন নম্বরে ইংল্যান্ড।

ইংল্যান্ডের পর ২০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান ও একই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আফগানিস্তান।

ICC Men’s Cricket World Cup Super League – Standings

RankTeamMatchesWonLostTiedNo resultPointsNRRPenalty Overs
1Australia6420040+0.347
2Bangladesh3300030+1.893
3England6330030+0.790
4Pakistan3210020+0.741
5Afghanistan2200020+0.438
6Zimbabwe3120010-0.741
7Ireland5140010-1.175
8India312009-0.6931
9West Indies303000-1.893
 Netherlands        
 New Zealand        
 Sri Lanka        
 South Africa