জাতীয় সংসদ কক্ষে চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোট গ্রহণের শুরু থেকে এক ঘন্টার অধিক সময় ধরে সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তাঁর পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী নিজের আসনে যখন বসেছিলেন তখন সংসদ সদস্যরা তাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন। প্রধানমন্ত্রী হাসিমুখে সংসদ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এরপর বিকাল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এসময় সময় তিনি দল থেকে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নেন।
বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক প্রমুখ কর্মকর্তারা সাংবাদিক গ্যালারিতে এসে ভোট গ্রহণ প্রক্রিয়া অবলোকন এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।





