হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতার দেখালো ডিবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্টের একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালী থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি।