শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ : জামিন পেলেন সেই যুবক

বিবাহিত নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও ধারণ করার ঘটনায় পর্নগ্রাফি আইনে করা মামলায় জামিন পেয়েছেন পারভেজ ইসলাম (২৪) নামে এক যুবক। মঙ্গলবার (২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে ৬ সপ্তাহের জামিন দিয়ে এ আদেশ দেন।

আদালতের শুনানিতে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুল ইসলাম। জামিনের বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, রাজধানীর দক্ষিণ খান এলাকার বাসিন্দা এক নারীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে প্রথমে কথাবার্তা, পরে সাক্ষাৎ, আস্তে আস্তে সেটি প্রেমে রূপ নেয়। এরপর ওই বিবাহিত নারীর স্বামীর অনুপস্থিতিতে তার বাসায় এসে শারীরিক মিলামেশা করেন পারভেজ। ২০১৮ সাল থেকে চলে আসা প্রায় দুই বছরের সম্পর্ক তাদের মাঝে।

শারীরিক সম্পর্ক চলাকালে একপর্যায়ে তার ভিডিও ও ছবি ধারণ করেন পারভেজ। এরপর ওই নারীকে তার স্বামী ও শাশুড়ি এবং আত্মীয়-স্বজনকে ভিডিও দেখাবে বলে আরও শারীরিক সম্পর্ক করে থাকেন পারভেজ।

সবশেষ ২০২০ সালের ২৩ নভেম্বর ওই নারীর বাসায় এসে পারভেজ শারীরিক সম্পর্ক করার পর বিষয়টি জানাজানি হয়। এরপর সংশ্লিষ্ট থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এতে পর্নগ্রাফি আইনে পারভেজ ইসলামকে আসামি করা হয়। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন আইনে ধারা যুক্ত করা হয়।