আট বছর পর স্পেনে শাকিরা

আট বছর আগে স্পেনে কনসার্ট করেছিলেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আট বছর পর ফের তিনি ¯েপনে কনসার্ট করতে যাচ্ছেন। এবার ১২টি কনসার্ট করবেন।

১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মাদ্রিদে এসব কনসার্ট হবে। এটি শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান’ বিশ্ব সফরের অংশ। ইউরোপিয়ান আবাসিক কনসার্ট। ¯েপনে আন্তর্জাতিক শিল্পীদের জন্য এ ধরনের কনসার্ট প্রথমবার হতে যাচ্ছে বলে জানিয়েছে মাদ্রিদের সরকারি পর্যটন বিভাগ। বিশাল এই সংগীত আয়োজনের আয়োজক লাইভ নেশন এস্পানিয়া।

কনসার্টগুলো হবে- ১৮, ১৯, ২০, ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং ২, ৩, ৪, ৯, ১০ ও ১১ অক্টোবর। আয়োজক সংস্থা এই সূচি প্রকাশ করেছে। এ উপলক্ষে ¯েপনের রাজধানী মাদ্রিদের ইবেরদ্রোলা মিউজিক এলাকায় তৈরি করা হচ্ছে শাকিরা স্টেডিয়াম। স্টেডিয়ামের নকশা করেছে বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান বিজর্কে ইঙ্গেলস গ্রুপ।

স্টেডিয়াম এবং আয়োজন প্রসঙ্গে সামাজিক মাধ্যমে শাকিরা বলেছেন, ওহ আমার ঈশ্বর! এই স্টেডিয়ামটি দেখতে অসাধারণ! মাদ্রিদে ইউরোপিয়ান আবাসিক কনসার্টে আপনাদের দেখতে আমার তর সইছে না! কনসার্টের বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের ন্যূনতম মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত কনসার্ট করার পরিকল্পনা থাকলেও দর্শকরা রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকতে পারবেন। বিশাল এই আয়োজনে প্রত্যেক কনসার্টে প্রায় ৫০ হাজার দর্শক থাকবে।